Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য সরকারি কর্মীদের বেতন ও পেনশন সংক্রান্ত বিল অনলাইনে

রাজ্য সরকারি কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া সংক্রান্ত বিল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে পাঠানোর  প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে নিয়ে গেল অর্থদপ্তর।

রাজ্য সরকারি কর্মীদের বেতন ও পেনশন সংক্রান্ত বিল অনলাইনে
  • ২২ মে, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া সংক্রান্ত বিল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে পাঠানোর  প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে নিয়ে গেল অর্থদপ্তর। সরকারি কাজকর্মে ই-গভর্ন্যান্স পুরোপুরি চালু করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অর্থদপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মে মাস থেকে টি আর-১৮ নম্বর বিলে বেতন সংক্রান্ত নথি ফিজিক্যালি পাঠানোর ব্যবস্থা বন্ধ করা হবে। পেনশনের ক্ষেত্রে ফিজিক্যালি বিল এজি অফিসের কাছে পাঠানো বন্ধ করা হয়েছে। অনলাইনে বিল পাঠানোর যে ব্যবস্থা ইতিমধ্যে চালু করা হয়েছে সেটি চলবে। বিকল্প ব্যবস্থায় যে ফিজিক্যাল বিল এজি অফিসে পাঠানো হতো সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

Advertisement

অর্থদপ্তর জানিয়েছেন, গত কয়েক বছর ধরে ই-গভর্ন্যান্স চালু করার প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে ফিজিক্যাল বিল পেশ করার ব্যবস্থা তুলে দিয়ে পুরোপুরি ডিজিটাল পদ্ধতি চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। এজি অফিসে ফিজিক্যাল বিল পেশ বন্ধ করা এই প্রক্রিয়ায় অংশ। সরকারি কর্মী মহলের বক্তব্য, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে অর্থদপ্তরের কাজকর্মে ই-গভর্ন্যান্স সবথেকে বেশি কার্যকর হয়েছে। সচিবালয়ের সব দপ্তরকে অর্থদপ্তরের কাছে ই-ফাইল পাঠায়। কিন্তু ডিরেক্টরেট অফিস পর্যায়ে এখনও ই-ফাইল সব সময় পাঠানো যায় না। ডিরেক্টরেট অফিস থেকে পাঠানো ফাইল সংশ্লিষ্ট সচিবালয় ই-ফাইল করে অর্থদপ্তরের কাছে অনেক সময় পাঠায়। ডিরেক্টরেট অফিসগুলিতে কম্পিউটার, স্ক্যানার প্রভৃতি কম থাকার ফলে এই সমস্যা হচ্ছে বলে কর্মী মহল মনে করছে। এই অবস্থায় ই-ফাইল চালু করার ব্যাপারে সরকার সক্রিয় হলে ফাইল কভার কেনার জন্য এখনও টেন্ডার ডাকতে হচ্ছে।

সম্পর্কিত সংবাদ