Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

এসএসকেএম: কাল থেকে অনন্যতে আউটডোর তিনটি স্লটে দেখবেন চিকিৎসকরা

আগামী কাল ২২ অক্টোবর, বুধবার থেকে  এসএসকেএমের (পিজি) বাজেট হাসপাতাল অনন্যতে চালু হচ্ছে আউটডোর। চলবে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। তিনটে স্লটে চলবে আউটডোর।

এসএসকেএম: কাল থেকে অনন্যতে আউটডোর তিনটি স্লটে দেখবেন চিকিৎসকরা
  • ২১ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল ২২ অক্টোবর, বুধবার থেকে  এসএসকেএমের (পিজি) বাজেট হাসপাতাল অনন্যতে চালু হচ্ছে আউটডোর। চলবে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। তিনটে স্লটে চলবে আউটডোর। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা। পিজি সূত্রের খবর, প্রতিটি স্লটের দুই ঘণ্টায় তিনটি করে বিভাগের আউটডোর চলবে। সেখানে ওপিডি করবেন তিনজন চিকিৎসক। একইভাবে চলবে পরবর্তী স্লটগুলি। একজন চিকিৎসক একদিনে একটি স্লটেই বসবেন। এক-একজন ১০ জন করে রোগী দেখবেন। 

Advertisement

প্রি বুকিংয়ের মাধ্যমে অগ্রিম স্লট বুকিং করা সম্ভব। তবে সেক্ষেত্রে ডাক্তার দেখানোর দিনের ২৪ ঘণ্টা আগে এসে টাকা জমা দিয়ে যেতে হবে। কারণ অনলাইন বা ইউপিআই মাধ্যমে টাকা জমা দেওয়ার ব্যবস্থা এখনও চালু হয়নি। আবার আউটডোর টাইমের মধ্যে সরাসরি অনন্যতে গিয়েও টাকা জমা দিয়ে ডাক্তার দেখানো যাবে। টাকা জমা দিলে কবে, কখন, কত নম্বর রোগী হিসেবে ডাক্তার দেখানো যাবে, সেইসব তথ্য জানিয়ে দেওয়া হবে। এখানে আউটডোরে দেখানোর ফি ৩৫০ টাকা। প্রি বুকিং বা অন্যান্য তথ্যের জন্য ফোন করা সম্ভব (সকাল ৮টা-রাত ৮টা) (০৩৩) ২২০৪-১৯৩১ নম্বরে। 
আউটডোরে দেখানোর পর রোগী ভরতির প্রয়োজন হলে আর্থিক সামর্থ্য অনুযায়ী পুরোনো উডবার্ন অথবা অনন্যর মধ্যে থেকে বেড বেছে নেওয়ার সুযোগ থাকবে।

সম্পর্কিত সংবাদ