Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসসি একাদশ-দ্বাদশ, শূন্যপদের সংখ্যা কমল, পিছোচ্ছে তথ্য যাচাইও

একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষকের ঘোষিত শূন্যপদের থেকে চূড়ান্ত শূন্যপদ সামান্য কমল। আগে ঘোষিত শূন্যপদেই ২০১৬ সালের আগে থেকে কর্মরত চাকরিহারা শিক্ষকদের ফেরানো হয়েছে।

এসএসসি একাদশ-দ্বাদশ, শূন্যপদের সংখ্যা কমল, পিছোচ্ছে তথ্য যাচাইও
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষকের ঘোষিত শূন্যপদের থেকে চূড়ান্ত শূন্যপদ সামান্য কমল। আগে ঘোষিত শূন্যপদেই ২০১৬ সালের আগে থেকে কর্মরত চাকরিহারা শিক্ষকদের ফেরানো হয়েছে। সেই কারণেই ঘোষিত ১২ হাজার ৫১৪টি পদ থেকে ৬৯টি শূন্যপদ কমেছে বলে শিক্ষাদপ্তর এবং এসএসসি সূত্রের খবর। সেই শূন্যপদের হিসেব ইতিমধ্যেই শিক্ষাদপ্তর থেকে এসএসসিতে এসে পৌঁছেছে। আজকালের মধ্যেই নতুন শূন্যপদের ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে। তবে, এসএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ১৭ নভেম্বর থেকে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তথ্য যাচাই শুরু করা হবে। তা থেকে অবশ্য দু-একদিন দেরি হবে বলেই জানাচ্ছে এসএসসি। শূন্যপদ দেরিতে পাওয়াতে সেই সময়ও পিছোচ্ছে। একইসঙ্গে জানা যাচ্ছে, নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলও দ্রুত প্রকাশ করতে চলেছে এসএসসি। অন্যদিকে, প্রাথমিকের ১৩ হাজার ৪২১টি শূন্যপদের বিস্তারিত তালিকাও প্রাথমিক শিক্ষা পর্ষদে দু-একদিনের মধ্যেই পাঠাচ্ছে বিকাশ ভবন। সেক্ষেত্রে প্রাথমিকের ইন্টারভিউও দ্রুত শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ