উৎসবের আবহে সুখবর। ফের মা হচ্ছেন অভিনেত্রী সোনম কাপুর। সোনমের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই খবর ছড়িয়েছে বলি পাড়ায়। শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অবস্থায় বেশ কয়েকমাস কাটিয়ে ফেলেছেন নায়িকা। শীঘ্রই স্বামী আনন্দ আহুজার সঙ্গে মিলিত ভাবে এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন অভিনেত্রী। ২০১৮ সালে আনন্দের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সোনম। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। এবার তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য। এর মাঝেই তুতো বোন তথা বনি কাপুরের কন্যা অংশুলা কাপুরের বাগদানের অনুষ্ঠনে গিয়েছিলেন সোনম। যদিও পাপারাৎজিদের ক্যামেরার সামনে ধরা দিতে চাননি অভিনেত্রী। তারপর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা আরও জোরাল হয়েছে।



