Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মাকে খুন করে আত্মঘাতী ছেলে

কৃষিজমি নিয়ে বিবাদের জেরে মাকে খুন করল ছেলে। পরে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে। ঘটনাটি মহারাষ্ট্রের লাতুর জেলার।

মাকে খুন করে আত্মঘাতী ছেলে
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লাতুর: কৃষিজমি নিয়ে বিবাদের জেরে মাকে খুন করল ছেলে। পরে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে। ঘটনাটি মহারাষ্ট্রের লাতুর জেলার। মৃতদের নাম লক্ষ্মীবাই ঘুগে (৭০) ও তাঁর ছেলে বাবান (৪৫)। পুলিস জানিয়েছে, রেনাপুর তালুকের সাংভি গ্রামে মায়ের সঙ্গে থাকতেন বাবান। বেশ কিছুদিন ধরেই লক্ষ্মীবাইকে পারিবারিক কৃষিজমি বিক্রির জন্য চাপ দিচ্ছিল সে। কিন্তু বৃদ্ধা রাজি হননি। এনিয়ে প্রায়শই দু’পক্ষের ঝগড়া হতো। রাগের বসে শ্বাসরোধ করে মাকে খুন করে বাবান। পরেও নিজেও গাছ থেকে ঝুলে আত্মহত্যা করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ