Bartaman Logo
২৭ মে, ২০২৬

২০৩১ সালের মধ্যে ৭ ট্রিলিয়ন ডলার অর্থনীতি হবে ভারত, জানাচ্ছে ক্রিসিল

২০৩১ সালের মধ্যে ৭ ট্রিলিয়ন ডলার অর্থনীতি হবে ভারত, জানাচ্ছে ক্রিসিল
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: ২০২৫ থেকে ২০৩১ আর্থিক বছরের মধ্যে ভারতের গড় জিডিপি বৃদ্ধির হার ৬.৭ শতাংশ হতে পারে। অনুমান রেটিং এজেন্সি ক্রিসিলের। তাদের আন্দাজ মিলে গেলে ২০৩১ সালের মধ্যেই ৭ ট্রিলিয়ন ডলার অর্থনীতির ক্লাবে পা রাখবে ভারত। তবে তার আগে আগামী বছরেই জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির তকমা মিলতে পারে। এদিন এক অনুষ্ঠানে এমনই আশার কথা শুনিয়েছেন নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত। সেক্ষত্রে ভারতের আগে থাকবে শুধু আমেরিকা, চিন ও জার্মানি। জিডিপির আয়তনে ২০২২ সালেই ব্রিটেনকে  টপকে গিয়েছিল ভারত।
Advertisement
গত মাসে ঋণ নীতি ঘোষণার সময় চলতি আর্থিক বছরের জন্য ৭.২ শতাংশ আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। যদিও ক্রিসিলের পূর্বাভাস, চড়া সুদের হার ও ঋণ দেওয়ার ক্ষেত্রে কড়াকড়িতে চলতি আর্থিক বছরের জিডিপি বৃদ্ধি ধাক্কা খেতে পারে। তা কমে এসে ঠেকতে পারে ৬.৮ শতাংশে। 
অপর রেটিং সংস্থা মুডিজ ভারতীয় অর্থনীতির জন্য আশার কথা শুনিয়েছে। তাদের পূর্বাভাস, চলতি বছর অর্থাৎ ২০২৪ বর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে ৭.২ শতাংশ। তবে পরের বছর অর্থাৎ ২০২৫-এ তা কমে ৬.৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছে এই রেটিং সংস্থাটি।
সম্পর্কিত সংবাদ