Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অল ইংল্যান্ডে খেলা হল না সিন্ধুর

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করা হচ্ছে না পিভি সিন্ধুর। ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে দুবাই বিমানবন্দরে আটকে রয়েছেন তিনি।

অল ইংল্যান্ডে খেলা হল না সিন্ধুর
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করা হচ্ছে না পিভি সিন্ধুর। ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে দুবাই বিমানবন্দরে আটকে রয়েছেন তিনি। যা অবস্থা তাতে সড়ক পথেও বার্মিংহাম পৌঁছানো সম্ভব নয় ভারতীয় তারকা শাটলারের। তাই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন সিন্ধুর কোচ বিমল কুমার। তবে টুর্নামেন্টের উদ্যোক্তারা জানিয়েছিলেন, প্রয়োজনে সিন্ধুর ক্রীড়াসূচি পরিবর্তিত হতেই পারে। কিন্তু এই মুহূর্তে দুবাই ছাড়া কার্যত অসম্ভব তাঁর। ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জয় মিশ্রের বক্তব্য, ‘আমরা নিয়মিত যোগাযোগ রাখছি সিন্ধুর সঙ্গে। পাশাপাশি ভারতীয় দূতাবাসের সঙ্গেও কথা হয়েছে। তারাও আন্তরিক চেষ্টা চালাচ্ছে।’  লক্ষ্য সেন, সাত্ত্বিক-চিরাগরা বার্মিংহাম পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার শুরু প্রতিযোগিতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ