অ্যাকশন থ্রিলারে  চমক বিজয়ের
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

এবার অ্যাকশন থ্রিলার ছবিতে অভিনয় করবেন অভিনেতা বিজয় বর্মা। শোনা যাচ্ছে, বিজয়ের সঙ্গে ছবিতে থাকছেন সানি দেওল। তাঁদের যুগলবন্দি প্রথমবার দেখা যাবে পর্দায়। ইতিমধ্যে এই ছবির চিত্রনাট্যের কাজ শেষ। তবে সানি ও বিজয় ছাড়া ছবিতে আর কে কে থাকছেন, তা স্পষ্ট করেননি নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাস থেকে শুরু হতে পারে শ্যুটিং। উল্লেখ্য, এরপর বিজয়কে দেখা যাবে ‘মটকা কিং’ ছবিতে। এছাড়াও ‘লাস্ট স্টোরিজ ৩’-এর একটি গল্পেও কাজ করবেন অভিনেতা। শীঘ্রই শ্যুটিং শুরু হবে। 

Advertisement