একসঙ্গে  ঠাকুর দেখবেন সৌরভ-রাজকুমার
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্যান্ডেলে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করবেন রাজকুমার রাও। আগামী ১৯ অক্টোবর শহরের বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপে একসঙ্গে ঘুরবেন তাঁরা। উপলক্ষ্য ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’ ছবিটির প্রচার। সৌরভের বায়োপিক এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার। সেই ছবির বড়ো অংশের শ্যুটিং হয়েছে কলকাতাতেই। সে কারণে কলকাতার দুর্গাপুজো চাক্ষুষ করতে চান পর্দার ‘দাদা’ রাজকুমার। তাঁকে সঙ্গ দেবেন খোদ মহারাজ। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই ছবিটি আগামী বছর ১৪ মে মুক্তি পাওয়ার কথা।

Advertisement