Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শর্মিলার মনোনয়ন

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে সেরা অভিনেত্রীর তালিকায় মনোনয়ন পেলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতন’ ছবির জন্য এই চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

শর্মিলার মনোনয়ন
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে সেরা অভিনেত্রীর তালিকায় মনোনয়ন পেলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতন’ ছবির জন্য এই চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। শর্মিলা ছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছেন এই ছবিতে। সময়ের স্রোতে ভেসে এক বৃদ্ধার স্মৃতি আঁকড়ে থাকার গল্প বলে ‘পুরাতন’। এই মনোনয়ন গোটা টিমের কাছেই স্পেশাল। মনোনয়ন তালিকায় আরও একটি চমক রয়েছে। সেখানে ‘বাকিংহাম মার্ডারস’ ছবির জন্য মনোনীত হয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান। অর্থাৎ প্রতিযোগিতায় শাশুড়ি-বউমা। এছাড়াও রয়েছেন তিলোত্তমা সোম, শ্রদ্ধা কাপুরের মতো অভিনেত্রীরাও। সেরা ভারতীয় ছবির নমিনেশন তালিকায় রয়েছে ‘হোমবাউন্ড’, ‘স্ত্রী ২’, ‘মহারাজ’-এর মতো ছবি। আগামী আগস্ট মাসে ফলাফল ঘোষণা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ