নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ-পূর্ব রেলে দুটি নয়া রেল প্রকল্পে সিলমোহর দিয়েছে রেলমন্ত্রক। হাওড়া-মুম্বই ও হাওড়া-চেন্নাই রেল সংযোগে খড়্গপুর জংশন ও নিমপুরা রিসেপশন ইয়ার্ডের মধ্যে নয়া থার্ড লাইন পাতা হবে। ৬.৪১ কিমি এই লাইন পাততে ১৫৭ কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। হাওড়া-মুম্বই ও হাওড়া-চেন্নাই রেল নেটওয়ার্কে কলাইকুন্ডা-নিমপুরা ওয়েস্ট আউটার-গোকুলপুরের মধ্যে নয়া লাইন পাতা হবে। ১২.৩৩ কিমি লাইন দক্ষিণ-পূর্ব রেলে দুটি নয়া রেল প্রকল্পে সিলমোহর দিয়েছে রেলমন্ত্রক। হাওড়া-মুম্বই ও হাওড়া-চেন্নাই রেল সংযোগে খড়্গপুর জংশন ও নিমপুরা রিসেপশন ইয়ার্ডের মধ্যে নয়া থার্ড লাইন পাতা হবে।বসাতে ২২৪ কোটি ৪৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।



