Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দক্ষিণেই ভরসা সলমনের

ফের দক্ষিণী পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা সলমন খান। শোনা যাচ্ছে, প্রখ্যাত মালয়ালম পরিচালক মহেশ নারায়ণের সঙ্গে কাজ করবেন ভাইজান।

দক্ষিণেই ভরসা সলমনের
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফের দক্ষিণী পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা সলমন খান। শোনা যাচ্ছে, প্রখ্যাত মালয়ালম পরিচালক মহেশ নারায়ণের সঙ্গে কাজ করবেন ভাইজান। একটি অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি নিয়ে আলোচনা করছেন তাঁরা। সম্প্রতি মুম্বইয়ে সলমনের কাছে এসেছিলেন পরিচালক। তারপরই শুরু হয়েছে এই নতুন জল্পনা। কয়েকদিন আগেই জানা গিয়েছে, অপূর্ব লাখিয়া পরিচালিত ওয়ার ড্রামায় দেখা যাবে সলমনকে। ইতিমধ্যে সেই ছবি চূড়ান্ত করেছেন নায়ক। পাশাপাশি আরও কয়েকটি ছবির জন্য লাগাতার আলোচনা সারছেন অভিনেতা। দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দর’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল সলমনকে। তবে বক্স অফিসে তেমন ছাপ ফেলতে পারেনি এই সিনেমা। মালয়ালম পরিচালকের হাত ধরে তাঁর পুরোদমে কামব্যাক হয় কি না, তার দিকে তাকিয়ে রয়েছে ইন্ডাস্ট্রি। সলমন যদি এই ছবিটি করতে রাজি হন, সেক্ষেত্রে চলতি বছরের শেষে বা আগামী বছর শুরুর দিকে শ্যুটিং শুরু হতে পারে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ