Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর ধর্ষণ ও হত‍্যা মামলা: আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট পেশ সিবিআইয়ের

আর জি কর ধর্ষণ ও হত‍্যা মামলায় শিয়ালদহ আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্তকারীরা আগের দুই রিপোর্টে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দাবি করেছিলেন, আজ মঙ্গলবার সেই নথি দেখতে চান বিচারক।

আর জি কর ধর্ষণ ও হত‍্যা মামলা: আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট পেশ সিবিআইয়ের
  • ১০ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর ধর্ষণ ও হত‍্যা মামলায় শিয়ালদহ আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্তকারীরা আগের দুই রিপোর্টে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দাবি করেছিলেন, আজ মঙ্গলবার সেই নথি দেখতে চান বিচারক। এদিন আদালতে উপস্থিত ছিলেন তদন্তকারী অফিসাররাও। জানা গিয়েছে, একটি রিপোর্টে ২৪ জন, অপর একটি রিপোর্টে ১২ জনকে জেরা করা হয়ছিল বলে সিবিআই স্টেটাস রিপোর্টে জানিয়েছিল। সেই মোট ৩৬ জনের বয়ানের নথি দেখতে চান বিচারক।

Advertisement

যদিও নির্যাতিতার আইনজীবীদের দাবি, সিবিআইয়ের রিপোর্টের বেশিরভাগ অংশই আগের রিপোর্টের কপি-পেস্ট। সিবিআই শুধু বলছে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সূত্রে পাওয়া তথ‍্যও যাচাই করা হচ্ছে। এদিকে চার্জশিট জমা না পড়ায় অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ জামিন পেয়ে গিয়েছেন। অথচ তার আগে পর্যন্ত সিবিআই দাবি করেছে, তাদের বিরুদ্ধে না কী প্রচুর প্রমাণ পাওয়া গিয়েছে। কিন্তু তাহলে সেগুলি কোথায়? অভিযুক্তদের আটকে রাখা হল কেন? কী তদন্ত হয়েছে তা দেখাতে হবে। এত সময় লাগছে কেন, কী কাজ হচ্ছে? তদন্তকারী সংস্থার প্রতি এই প্রশ্নও করেন আইনজীবীরা। বিচারক বলেন রিপোর্ট পেতে দেরি হচ্ছে এই মর্মে আদালতে আবেদন জানাতে পারেন। আদালত সেই মতো অর্ডার জারি করবে। আগামী ১৬ জুলাই পরবর্তী স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ