Bartaman Logo
৯ জুন, ২০২৬

ওড়িশায় ধর্ষণ, ধৃত প্রধান পুরোহিত

বিজেপি শাসিত ওড়িশায় এবার আশ্রমে ধর্ষণের শিকার এক আবাসিক মহিলা। তাঁকে নিগ্রহের অভিযোগ উঠেছে আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে।

ওড়িশায় ধর্ষণ, ধৃত প্রধান পুরোহিত
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: বিজেপি শাসিত ওড়িশায় এবার আশ্রমে ধর্ষণের শিকার এক আবাসিক মহিলা। তাঁকে নিগ্রহের অভিযোগ উঠেছে আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঢেঙ্কানল জেলার কামাখ্যানগর থানা এলাকার মাথাকারগোলা আশ্রমে। এই ঘটনায় পুলিসের কাছে এফআইআর দায়ের করেছেন ৩৫ বছরের ওই মহিলা। তাঁর অভিযোগ, গত ৪ আগষ্ট আশ্রমের মধ্যেই একটি ঘরে তিনি ঘুমোচ্ছিলেন। সেই সময় প্রধান পুরোহিত সেখানে আসেন। তাঁকে ধর্ষণ করেন। বাধা দিলে ব্যাপক মারধরও করা হয়। ধৃত প্রধান পুরোহিতকে আদালত ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান পুরোহিত। তাঁর দাবি, ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ