চলতি ও আগামী অর্থবর্ষে রেলে নিয়োগ লক্ষ কর্মী
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৫-২৬ আর্থিক বছরে ৫০ হাজার। ২০২৬-২৭ আর্থিক বছরে আরও ৫০ হাজার। অর্থাৎ, দুই অর্থবর্ষে মোট এক লক্ষ কর্মী নিয়োগ হবে। বুধবার রাতে রেল বিবৃতি দিয়ে জানিয়েছে যে, আগামী দিনে হাজার হাজার কর্মী নিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও কোন কোন ক্যাটিগরিতে এহেন কর্মী নিয়োগ হবে, তা স্পষ্ট করেনি রেল বোর্ড। এদিন রাতে রেলমন্ত্রক জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বর থেকে সিবিটির মাধ্যমে প্রায় দু’কোটি চাকরি প্রার্থীর পরীক্ষা হয়েছে রেলে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ছিল ৫৫ হাজার ১৯৭টি। পাশাপাশি আলাদা করে আরও ১ লক্ষ ৮ হাজার ৩২৪টি শূন্যপদের জন্যও বিজ্ঞপ্তি জারি হয়েছে। সবমিলিয়েই দুই আর্থিক বছরে প্রায় এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। 

Advertisement