Bartaman Logo
২৭ জুন, ২০২৬

২ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা রেলের, অভিযোগ শ্রমিক সংগঠনের

রেলে দু’শতাংশ কর্মী সংকোচনের পরিকল্পনা। এপ্রেক্ষিতেই ভারতীয় রেলে হাজার হাজার পদ অবলুপ্তিরও চক্রান্ত। এব্যাপারে ইতিমধ্যেই সবক’টি রেলওয়ে জোনকে ‘টার্গেট’ দিয়েছে রেল বোর্ড।

২ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা রেলের, অভিযোগ শ্রমিক সংগঠনের
  • ২৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলে দু’শতাংশ কর্মী সংকোচনের পরিকল্পনা। এপ্রেক্ষিতেই ভারতীয় রেলে হাজার হাজার পদ অবলুপ্তিরও চক্রান্ত। এব্যাপারে ইতিমধ্যেই সবক’টি রেলওয়ে জোনকে ‘টার্গেট’ দিয়েছে রেল বোর্ড। সোমবার এমনই অভিযোগে সরব হয়েছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। তারা জানিয়েছে, অবিলম্বে যদি এহেন সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয়, তাহলে বড়োসড়ো আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করা হবে। রেল বোর্ডের পক্ষ থেকে বিবৃতি জারি করে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

Advertisement

কী অভিযোগ করছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি? তারা জানিয়েছে, ২০২৬-২৭ আর্থিক বছরে সারা দেশে দু’শতাংশ কর্মী সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ম্যানপাওয়ার রেশনালাইজেশন’। এই উদ্দেশ্যে সারা দেশে সবমিলিয়ে ২৯ হাজার ৬০৮টি পদ অবলুপ্ত করার পরিকল্পনা করেছে রেলমন্ত্রক। পদ অবলুপ্ত হলে স্বাভাবিকভাবেই ছাঁটাই হবেন কর্মীরা। এআইটিইউসির সাধারণ সম্পাদক অমরজিৎ কৌর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাস্তবে তিনি কর্মী সংকোচনের পথ প্রশস্ত করছেন। রেলের যে বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক ছড়িয়েছে, তা গত ২৪ এপ্রিলের। ওই সার্কুলারে কর্মী সংকোচনের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। রেল বোর্ড অবশ্য বিবৃতি দিয়ে জানিয়েছে, এটি নিছকই ‘রুটিন’ প্রক্রিয়া। ম্যানপাওয়ারকে আরও ভালোভাবে ব্যবহার করার জন্যই এহেন ‘রি-ডিস্ট্রিবিউশনে’র সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর সঙ্গে কর্মী সংকোচনের কোনো সম্পর্ক নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ