Bartaman Logo
৯ জুন, ২০২৬

রেলমন্ত্রীর পিতৃবিয়োগ

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বাবা দাউলাল বৈষ্ণব প্রয়াত। মঙ্গলবার সকাল ১১টা ৫২ মিনিটে যোধপুর এইমসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রেলমন্ত্রীর পিতৃবিয়োগ
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বাবা দাউলাল বৈষ্ণব প্রয়াত। মঙ্গলবার সকাল ১১টা ৫২ মিনিটে যোধপুর এইমসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অশীতিপর দাউলাল বৈষ্ণব বিগত কয়েকদিন ধরেই বয়সজনিত শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। সরকারি এবং দলীয় কর্মসূচির কারণে সোমবার বিহারে ছিলেন রেলমন্ত্রী। রাতেই দিল্লি ফিরে আসেন তিনি। পূর্বনির্ধারিতই ছিল যে, মঙ্গলবার রেলমন্ত্রী যোধপুরে যাবেন। সেইমতো এদিন সকালেই রেলমন্ত্রী যোধপুরের উদ্দেশে রওনা দেন। বেলা ১২টা নাগাদ যোধপুর এইমসের পক্ষ থেকে দাউলাল বৈষ্ণবের মৃত্যু সংবাদ জানিয়ে বিবৃতি জারি করা হয়। এদিন বিকেলেই যোধপুরের কাগায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সহ বিজেপির কেন্দ্রীয় নেতামন্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। ছেলে রেলমন্ত্রী হলেও দাউলাল বৈষ্ণবের জীবনযাপন ছিল একেবারেই সাধারণ। আইনজীবী এবং কর পরামর্শদাতা হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন রাজস্থানে। গ্রামের সরপঞ্চের দায়িত্বও সামলেছেন একসময়। তাঁর স্ত্রী সরস্বতী বৈষ্ণব এবং দুই ছেলে অশ্বিনী ও আনন্দ বর্তমান। রেলমন্ত্রীর শুভানুধ্যায়ীদের মধ্যেও শোকের ছায়া নেমেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ