Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্মার্ট মিটারের বিরুদ্ধে ফের প্রতিবাদ

বিদ্যুতের বিল নিয়ে সমস্যা দেখা দেওয়ায় স্মার্ট মিটারের প্রতি ক্ষোভ বাড়ছে মানুষের। শুক্রবার বারাসত কলোনি মোড়ে নবপল্লিতে এই ইস্যুতে বিদ্যুৎদপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ করে বৃহত্তর বারাসত বিদ্যুৎ গ্রাহক মঞ্চ। তারা গণস্বাক্ষর সংগ্রহ করে।

স্মার্ট মিটারের বিরুদ্ধে ফের প্রতিবাদ
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিদ্যুতের বিল নিয়ে সমস্যা দেখা দেওয়ায় স্মার্ট মিটারের প্রতি ক্ষোভ বাড়ছে মানুষের। শুক্রবার বারাসত কলোনি মোড়ে নবপল্লিতে এই ইস্যুতে বিদ্যুৎদপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ করে বৃহত্তর বারাসত বিদ্যুৎ গ্রাহক মঞ্চ। তারা গণস্বাক্ষর সংগ্রহ করে। মঞ্চের সদস্য নীলকণ্ঠ আচার্য বলেন, ‘আগের মিটারে গ্রাহকদের সাধ্যের মধ্যে ছিল বিদ্যুৎ খরচ। কিন্তু স্মার্ট মিটারের ফলে খরচ বাড়ছে। এই মিটার বসানো বাধ্যতামূলকও নয়। তবুও বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার সংস্থা গ্রাহকদের অনুমতি ছাড়াই স্মার্ট মিটার বসাচ্ছে। আমরা চাই আগের মিটার ফিরিয়ে আনা হোক।’ বিদ্যুৎ দপ্তরের বারাসত ডিভিশনের ইঞ্জিনিয়ার সোমনাথ মণ্ডল বলেন, ‘কিছু মানুষ স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের ভুল বোঝানোর চেষ্টা করছেন। বিল সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের সমস্যা থাকলে দপ্তরে এসে কথা বলুন। আমরা সমাধান করে দেব।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ