Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২৯ মে আলিপুরদুয়ারে জনসভা করবেন প্রধানমন্ত্রী, তুঙ্গে প্রস্তুতি

আগামী ২৯ মে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহরের প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। ওই সভা থেকে সন্ত্রাসবাদ ও অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের পাশাপাশি ‘পড়শি’ বাংলাদেশকে তিনি কী বার্তা দেন, সেদিকেই সবার নজর থাকবে।

২৯ মে আলিপুরদুয়ারে জনসভা করবেন প্রধানমন্ত্রী, তুঙ্গে প্রস্তুতি
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আগামী ২৯ মে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহরের প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। ওই সভা থেকে সন্ত্রাসবাদ ও অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের পাশাপাশি ‘পড়শি’ বাংলাদেশকে তিনি কী বার্তা দেন, সেদিকেই সবার নজর থাকবে।

Advertisement

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতিতে নেমে পড়েছেন জেলার বিজেপি নেতা থেকে কর্মী সমর্থকরা। মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, দলীয় দুই বিধায়ক দীপক বর্মন ও বিশাল লামা, জেলা সভাপতি মিঠু দাসকে নিয়ে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। মনোজ টিগ্গা বলেন, অপারেশন সিন্দুরের পর সেনাকে সম্মান জানাতে মোদিজি দেশের সব জায়গায় গিয়ে জনসভা করছেন। ওই কর্মসূচির অঙ্গ হিসেবেই আগামী ২৯ মে প্যারেড গ্রাউন্ডের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। 
গত ২০১৬ সালে শেষবার প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এসেছিলেন বিধানসভা ভোটের প্রচারে। ৯ বছর পর আবার তিনি জনসভা করতে আসছেন জেলায়। উনিশের লোকসভা ভোটে বিজেপি আলিপুরদুয়ারে প্রায় আড়াই লক্ষ ভোটে জিতেছিল। একুশের বিধানসভা ভোটেও জেলার পাঁচটি আসনেই জয়লাভ করে গেরুয়া দল। কিন্তু চব্বিশের লোকসভা ভোটে জিতলেও বিজেপির পক্ষে সমর্থন অনেকটা কমে যায়। বিগত লোকসভা ভোটে বিজেপির জয়ের মার্জিন নেমে এসেছিল ৭৬ হাজারে। এরপর আরও বড় ধাক্কা, মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে বিজেপি শোচনীয়ভাবে হেরে যায় তৃণমূলের কাছে। সম্প্রতি দলের প্রাক্তন এমপি ও কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা তৃণমূলে চলে যাওয়ায় বিজেপি এখন অনেকটাই কোণঠাসা। ঠিক এই আবহে ২৯ মে জেলায় প্রধানমন্ত্রীর জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ