Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে বাংলাদেশে সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৭ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে বাংলাদেশে সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৫ মার্চ বাংলাদেশে ‘গণহত্যা দিবস’ পালিত হয়। তার প্রাক্কালে তারেক তাঁর ভাষণে ক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘রাষ্ট্র ও সমাজে মহান মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে শহিদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা করি।’ ১৯৭১ সালের ২৫ মার্চ তত্কালীন পূর্ব পাকিস্তানে বাঙালিদের বিরুদ্ধে ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে পাকিস্তানি সেনা। নিরস্ত্র, স্বাধীনতাকামী মানুষের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায় তারা। শুধুমাত্র ঢাকাতেই প্রাণ হারিয়েছিলেন ২০ হাজার মানুষ। পরের ৯ মাস ধরে চলা মুক্তিযুদ্ধে প্রাণ গিয়েছিল মোট ৩০ লক্ষ মানুষের। তারেক রহমান বলেন, ‘২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, তা নিয়ে তত্কালীন রাজনৈতিক নেতাদের ভূমিকা এখনও গবেষণার বিষয়। তবে, ২৫ মার্চ রাতে গণহত্যার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তার মধ্যে দিয়েই শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ।’ ১৯৭১ সালেরই ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনা। আজ, বৃহস্পতিবার বাংলাদেশে স্বাধীনতা দিবস পালিত হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ