Bartaman Logo
১০ জুন, ২০২৬

শশী থারুরের পাশে প্রধানমন্ত্রী!

নাম না করে শশী থারুরের পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, কংগ্রেসে এমন অনেক নেতা রয়েছেন, যাদের বলার সুযোগই দেওয়া হল না।

শশী থারুরের পাশে প্রধানমন্ত্রী!
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নাম না করে শশী থারুরের পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, কংগ্রেসে এমন অনেক নেতা রয়েছেন, যাদের বলার সুযোগই দেওয়া হল না। রাজনৈতিক মহলের মতে, শশী থারুরকেই ইঙ্গিত করলেন তিনি। কারণ, অপারেশন সিন্দুরের সাফল্য প্রচার সহ পাকিস্তানের বিরুদ্ধে জনমত তৈরি করতে বিশ্বের ৩৩টি দেশে সাতটি প্রতিনিধিদল পাঠিয়ে ছিল মোদি সরকার। যার একটির নেতৃত্ব দেন শশী থারুর। যেখানে প্রধানমন্ত্রীর প্রশংসাও করেন থারুর। যা কংগ্রেস ভালো চোখে দেখেনি। তাই অপারেশন সিন্দুরের আলোচনায় থারুরকে বলতেই দেয়নি কংগ্রেস। আর সেটিই ইঙ্গিত করলেন মোদি। যদিও সূত্রে খবর, থারুর কি বলতে চান? জানতে চেয়ে তাঁকে ফোন করেছিলেন কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈ। কিন্তু থারুর তাঁকে ‘না’ করে দিয়েছেন। এমনকী বিদেশ সফররত দলের আর এক সদস্য মণীশ তিওয়ারিও আলোচনায় অংশ নেননি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ