Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালনায় ফিরছেন প্রভাত রায়

বহুদিন পর আবার চেনা ময়দানে ফিরছেন পরিচালক প্রভাত রায়।

পরিচালনায় ফিরছেন প্রভাত রায়
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বহুদিন পর আবার চেনা ময়দানে ফিরছেন পরিচালক প্রভাত রায়। শারীরিক অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে লাইট, ক্যামেরা, অ্যাকশনে মনোনিবেশ করছেন জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক। সম্প্রতি নিজের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে নতুন ছবির কথা ঘোষণা করেন তিনি। ৮১ বছরের চিরতরুণ প্রভাত রায়ের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, কবীর সুমন, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও অনেকে। 

Advertisement

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘বলাই’ অবলম্বনে স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরির প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। ছবির নাম ‘বলাই’। এই ছবির সঙ্গীতের দায়িত্ব কবীর সুমনের। পরিচালক বলেন, ‘ফের ছবি তৈরি করার মূল অনুপ্রেরণা একতা ভট্টাচার্য।’ প্রভাত রায়ের সঙ্গে সহযোগী হিসেবে থাকছেন একতা। তিনি পেশায় প্রচ্ছদ শিল্পী। একতার কথায়, ‘এটা আমাদের কাছে লিটমাস টেস্ট। যদি পুরোটা ক্লিক করে যায় তাহলে পূর্ণ দৈর্ঘ্যের ছবিও পরিচালনা করবেন প্রভাত রায়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ