Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজনীতিমুখী হতে পরামর্শ প্রভাসের

সাধারণ মানুষকে রাজনীতিমুখী হওয়ার পরামর্শ দিলেন এসইউসির সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। মঙ্গলবার ধর্মতলার রানি রাসমণি অ্যাভেনিউতে এসইউসির প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের প্রয়াণ দিবস উপলক্ষ্যে সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিলেন।

রাজনীতিমুখী হতে পরামর্শ প্রভাসের
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ মানুষকে রাজনীতিমুখী হওয়ার পরামর্শ দিলেন এসইউসির সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। মঙ্গলবার ধর্মতলার রানি রাসমণি অ্যাভেনিউতে এসইউসির প্রতিষ্ঠাতা সম্পাদক শিবদাস ঘোষের প্রয়াণ দিবস উপলক্ষ্যে সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিলেন। সমাবেশ মঞ্চ থেকে প্রভাসবাবু বলেন, ‘রাজনীতি বুঝি না। নেতারা সব ঠিক করবে, এমন মানসিকতা চলবে না। নেতারা চান, মানুষ অন্ধ থাকুক।’ প্রভাসবাবু বিজেপির নেতাদের ধর্মপ্রচারক আখ্যা দিয়ে বলেন, ‘বিজেপি যেখানে নিয়ে যাচ্ছে তার ফলে মানুষের প্রতিবাদ, তর্ক করার ক্ষমতা চলে যাচ্ছে।’ ইতিহাস টেনে সিপিআই’কে আক্রমণ করেন তিনি। সমালোচনা করেন তৃণমূলেরও। তাঁর বক্তব্যে উঠে আসে, কর্মসংস্থান-মূল্যবৃদ্ধি-নারী নির্যাতনসহ বিভিন্ন বিষয়। কিন্তু ভিনরাজ্যে বাঙালি শ্রমজীবীদের উপর আক্রমণের মতো বিষয়ে অবশ্য প্রভাসবাবু কিছু বলেননি।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ