Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ডাকবিভাগের এটিএম চালুর উদ্যোগ শুরু

ডাক বিভাগের আওতায় থাকা এটিএমগুলি চালুর জন্য সর্বভারতীয় স্তরে বেসরকারি সংস্থা নির্বাচন করল যোগাযোগ মন্ত্রক। এই সংস্থাগুলি নতুন করে এটিএমগুলিকে দৈনন্দিন ভিত্তিতে রক্ষণাবেক্ষণ করবে।

ডাকবিভাগের এটিএম চালুর উদ্যোগ শুরু
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাক বিভাগের আওতায় থাকা এটিএমগুলি চালুর জন্য সর্বভারতীয় স্তরে বেসরকারি সংস্থা নির্বাচন করল যোগাযোগ মন্ত্রক। এই সংস্থাগুলি নতুন করে এটিএমগুলিকে দৈনন্দিন ভিত্তিতে রক্ষণাবেক্ষণ করবে। নগদ টাকা জমা করার কাজটিও তারাই করবে। তবে সব এটিএমে একযোগে ওই পরিষেবা চালু হবে না। তা ধাপে ধাপে হবে বলে জানিয়েছে ডাক বিভাগ। প্রসঙ্গত, রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে অকোজো হয়ে পড়ে রয়েছে ডাক বিভাগের আওতায় থাকা এটিএমগুলি।

Advertisement
সম্পর্কিত সংবাদ