Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

অনলাইনে ডাকঘরের সুদ সংক্রান্ত নথি

ডাকঘরে টাকা জমা রেখে কত টাকা সুদ বাবদ পাওয়া গিয়েছে, তার নথি পেতে পারেন গ্রাহক। সেই ‘ইন্টারেস্ট সার্টিফিকেট’ পেতে ডাকঘরে যেতে হয় তাঁদের। এবার থেকে অনলাইনে সেই নথি মিলবে, জানিয়েছে ভারতীয় ডাকবিভাগ।

অনলাইনে ডাকঘরের সুদ সংক্রান্ত নথি
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাকঘরে টাকা জমা রেখে কত টাকা সুদ বাবদ পাওয়া গিয়েছে, তার নথি পেতে পারেন গ্রাহক। সেই ‘ইন্টারেস্ট সার্টিফিকেট’ পেতে ডাকঘরে যেতে হয় তাঁদের। এবার থেকে অনলাইনে সেই নথি মিলবে, জানিয়েছে ভারতীয় ডাকবিভাগ।

Advertisement

কোর ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হওয়ার পর সুদ সংক্রান্ত বিবরণী প্রদানের ব্যবস্থা চালু হয় ২০২১ সালের শেষের দিকে। কিন্তু এরই মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা চালু করে ডাকবিভাগ। সেখানে এতদিন সুদ বিররণী বা ইন্টারেস্ট সার্টিফিকেট নেওয়ার সুযোগ ছিল না। এবার তা চালু হল। ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টালের ‘অ্যাকাউন্টস’ ট্যাবে গিয়ে সেই নথি সংগ্রহ করতে পারবেন গ্রাহক। আগের আর্থিক বছরের পাশাপাশি চলতি অর্থবর্ষের বিবরণী মিলবে সেখানে। দপ্তরের দাবি, শুধুমাত্র সুদ সংক্রান্ত নথি সংগ্রহের জন্য আর ডাকঘরের কাউন্টারে দাঁড়াতে হবে না গ্রাহকদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ