Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রথম পর্যায়ে ৮ হাজার বাড়িতে দেওয়া হবে পাইপলাইন সংযোগ

ডায়মন্ডহারবার পুরসভাতেও অম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সূচনা হয়েছে সেই কাজের।

প্রথম পর্যায়ে ৮ হাজার বাড়িতে দেওয়া হবে পাইপলাইন সংযোগ
  • ৯ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবার পুরসভাতেও অম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সূচনা হয়েছে সেই কাজের। প্রথম পর্যায়ে আট হাজার বাড়িতে জলের জন্য পাইপের সংযোগ দেওয়া হবে বলে ঠিক হয়েছে। চলতি বছরের মধ্যেই যাতে এই লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, সেই অনুসারে কাজ করতে বলা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ইনটেক জেটির সাহায্যে বজবজের ডোঙারিয়া থেকে জল তুলে ফলতা পাম্পিং স্টেশনে পাঠানো হবে। সেখান থেকে ডায়মন্ডহারবারের নাইয়াপাড়ার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে জল এনে পরিস্রুত করা হবে। তারপর পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে সেই জল। এই গোটা প্রকল্পের খরচ ধরা হয়েছে ১৭৮ কোটি টাকা। 
এছাড়াও এই প্রকল্পেই ঠিক হয়েছে, পুরসভা এলাকায় যত প্লাস্টিকের পাইপ বসানো রয়েছে, সব পরিবর্তন করে লোহার লাগানো হবে। জল সংরক্ষণে জন্য এক এবং পাঁচ নম্বর ওয়ার্ডে আরও দু’টি ওভারহেড ট্যাংকও তৈরি করা হবে। তিনটি ট্যাংক এমনিতেই আছে এই পুর এলাকায়। সূত্রের খবর, গরমকালে এখানে নোনা জলের সমস্যায় জেরবার হন নাগরিকরা। বছরের পর বছর এই নিয়ে সমস্যা থেকেই গিয়েছে। তবে এই প্রকল্প চালু হয়ে গেলে নোনা জলের সমস্যা মিটে যাবে বলেই আশাবাদী পুরসভা। ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ডহারবারে এই প্রকল্পটি হচ্ছে। পুরো কাজ করবে কেএমডিএ। প্রথম ধাপে প্রায় আট হাজার বাড়িতে জল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডায়মন্ডহারবারের পাশেই নদী, তাহলে সেখানকার জল কেন নেওয়া হচ্ছে না? জানা গিয়েছে, কুলপি এবং ডায়মন্ডহারবারের দিকে হুগলি নদীর জলে লবণাক্ত ভাব বেশি। বর্তমানে এই জল পরিস্রুত করে তা সরবরাহ করা হয়। ডোঙারিয়ার দিকে জলে এই সমস্যা নেই। তাই সেখান থেকে জল তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ