Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

গ্রাহকের অভিযোগ শুনতে জেলায় জেলায় পিএফ ক্যাম্প ২৭ জানুয়ারি

আগামী ২৭ জানুয়ারি, মঙ্গলবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি। এমনটাই জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)।

গ্রাহকের অভিযোগ শুনতে জেলায় জেলায় পিএফ ক্যাম্প ২৭ জানুয়ারি
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৭ জানুয়ারি, মঙ্গলবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি। এমনটাই জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। পিএফ গ্রাহক এবং পেনশনভোগীরা কোনও সমস্যায় পড়লে দপ্তরে অভিযোগ জানাতে পারেন। এছাড়া প্রত্যেক মাসের ২৭ তারিখ পিএফ দপ্তরের কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করেন। গ্রাহক ও পেনশনভোগীদের অভিযোগগুলি শোনেন তাঁরা। সেখানেই সমাধানের উদ্যোগ নেওয়া হয়। সেই কর্মসূচির নাম ‘নিধি আপকে নিকট’।

Advertisement

পার্ক স্ট্রিট রিজিওনাল অফিসের আওতায় ক্যাম্প বসবে ক্যামাক স্ট্রিটের ইন্ডাস্ট্রি হাউসের এসেল মাইনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ  লিমিটেডের অফিসে। এই আঞ্চলিক অফিসের আওতায় দক্ষিণ ২৪ পরগনার ক্যাম্প হবে নিউ আলিপুরের বি পি পোদ্দার অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেডে। হাওড়া রিজিওনাল অফিসের আওতায় এবারের ‘নিধি আপকে নিকট’ অনুষ্ঠিত হতে চলেছে সরস্বতী ব্রিজের কাছে গুরমান অটোমোবাইলস প্রাইভেট লিমিটেডের দপ্তরে। এবার হুগলিতে ক্যাম্প হওয়ার কথা ধনেখালি বেলমুড়ির স্বামী বিবেকানন্দ অ্যাকাডেমিতে। পূর্ব মেদিনীপুরের ক্যাম্প হবে হলদিয়া কসবেড়িয়ায় লালবাবা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের দপ্তরে। পশ্চিম মেদিনীপুরে ক্যাম্প হওয়ার কথা শালবনির বিশাখা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। ঝাড়গ্রামের ভীমপুরে এসসিপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডেহবে শিবির।

পিএফের আঞ্চলিক অফিস বারাকপুরের আওতায় ক্যাম্প হবে কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকার পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র স্মৃতিসমাজ কল্যাণ কেন্দ্রে। উত্তর ২৪ পরগনার ক্যাম্প হওয়ার কথা গঙ্গানগরের পালসার রাবার ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের দপ্তরে। বহরমপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে জঙ্গিপুরের জাকির হোসেন বিএড কলেজে। দার্জিলিংয়ের ক্ষেত্রে ‘নিধি আপকে নিকট’ শিবির হবে লালকুঠি রোডের ইস্তানা রিসোর্ট অ্যান্ড স্পা-তে। শিলিগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় এই ক্যাম্প হবে মিরিকের থার্বো এস্টেটে। এছাড়া, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের স্কলার সিটিতে, দক্ষিণ দিনাজপুরের বিএসএফ ক্যাম্পের কাছে হাটখোলা মোড়ের বাবাই রায়ের অফিসে, কালিম্পং তোপখানার ডক্টর গ্রাহামস হোমস স্কুলে এবং মালদহের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ভিজিয়ানগর স্টার্চ অ্যান্ড এলায়েড প্রোডাক্টসের অফিসে ক্যাম্প হবে।

দুর্গাপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে সিধু কানহু স্টেডিয়ামের দুর্গাপুর চেম্বার অব কমার্সের অফিসে। এছাড়াও আসানসোলের সিএমওএইচ -এর অফিসে বসবে ক্যাম্প। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে তালিতের ইস্ট ওয়েস্ট মডেল স্কুল এবং বাঁকুড়ার বড়জোড়ায়  নীলকমল প্লাস্টিক লিমিটেডের অফিসে বসবে শিবির। বীরভূমের ক্ষেত্রে তা হবে সাঁইথিয়ার সরস্বতী শিশু মন্দির এবং পুরুলিয়ার বলরামপুরের সরাফ ধর্মশালায়। জলপাইগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে গয়েরকাটা টি এস্টেট, আলিপুরদুয়ারের সিংহানিয়া টি এস্টেট এবং কোচবিহারের ফুলকাটাবাড়ির বংশীধাম টি স্টেটে। কলকাতা আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প কোথায় হবে, তা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি ইপিএফও।

Advertisement
সম্পর্কিত সংবাদ