Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েতগুলির ২০০ কোটির বিদ্যুৎ বিল বকেয়া, শীঘ্রই মেটানোর নির্দেশ

জমতে জমতে এখন রাজ্যে ২০০ কোটির বেশি টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে পঞ্চায়েতগুলির। জেলাভিত্তিক বকেয়া থাকা টাকার কথা বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে পঞ্চায়েত দপ্তরের কাছে জানানো হয়েছে।

পঞ্চায়েতগুলির ২০০ কোটির বিদ্যুৎ  বিল বকেয়া, শীঘ্রই মেটানোর নির্দেশ
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জমতে জমতে এখন রাজ্যে ২০০ কোটির বেশি টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে পঞ্চায়েতগুলির। জেলাভিত্তিক বকেয়া থাকা টাকার কথা বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে পঞ্চায়েত দপ্তরের কাছে জানানো হয়েছে। গত ১৫ ডিসেম্বর সব জেলার সঙ্গে রিভিউ মিটিংয়ে এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পঞ্চায়েতগুলিকে তাদের বকেয়া টাকা পঞ্চদশ অর্থ কমিশন অথবা নিজস্ব ফান্ড থেকে দ্রুত মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে দপ্তর। জানা গিয়েছে, কারও পাঁচ বছর কারও আবার ১০ বছর ধরে অল্প অল্প করে এই টাকা জমেছে।

Advertisement

সূত্রের খবর, এই বকেয়া বিলের একটা বড়ো অংশ স্ট্রিট লাইট বাবদ। গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এমনকি বিধায়ক বা এমপি তহবিলের টাকায় রাস্তায় আলো বসানো হয়েছে। কিন্তু তার বিল মেটানোর দায়িত্ব সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপরই পড়েছে। অথচ সময়ে সেই টাকা না মেটানোর ফলে এখন অনেকটাই জমে গিয়েছে। যে খাত থেকে এই বিল মিটিয়ে দেওয়ার কথা পঞ্চায়েতগুলির, সেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দিয়ে অন্যান্য প্রকল্পের কাজ ধরা থাকে। তাই অনেকেই সেখান থেকে বিদ্যুতের বিল দিতে গাফিলতি করেছে। ফলে আজকে এই বিপুল অর্থ বাকি পড়েছে। দপ্তর স্পষ্টভাবে প্রতি জেলাকে জানিয়ে দিয়েছে যে, যত দ্রুত সম্ভব বিডিওদের এই ব্যাপারে উদ্যোগী হতে হবে। পঞ্চায়েতগুলি যাতে আর এই টাকা দিতে ঢিলেমি না করে সেটা দেখতে হবে তাঁদের।  

Advertisement
সম্পর্কিত সংবাদ