ঢাকা: ক্রমশ কাছে আসছে বাংলাদেশ-পাকিস্তান। ইতিমধ্যে পাক সেনাকে তাদের বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাক যুদ্ধজাহাজ পিএনএস সইফ। এরইমধ্যে চারদিনের ঢাকা সফরে এলেন পাক নৌসেনা প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। রবিবার ঢাকা পৌঁছতেই আশরাফকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশি নৌসেনার প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও আলোচনা করেন আশরাফ। বৈঠক নিয়ে বিবৃতিতে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রকের মিডিয়া শাখা জানিয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে কথা হয়েছে। আলোচনা হয়েছে যৌথ প্রশিক্ষাণ, সেমিনারের সম্ভাবনা নিয়েও।



