Bartaman Logo
১০ জুন, ২০২৬

বাংলায় নির্বাচনি প্রচারের ভাষা নিয়ে সতর্ক পদ্ম শিবির

বাংলায় বিধানসভা নির্বাচন যখন আক্ষরিক অর্থেই দোরগোড়ায় কড়া নাড়ছে, তখন আচমকাই দলীয় নির্বাচনি ভাষণে শব্দ ব্যবহারে লাগাম পরাতে চাইছে বিজেপি।

বাংলায় নির্বাচনি প্রচারের ভাষা নিয়ে সতর্ক পদ্ম শিবির
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় বিধানসভা নির্বাচন যখন আক্ষরিক অর্থেই দোরগোড়ায় কড়া নাড়ছে, তখন আচমকাই দলীয় নির্বাচনি ভাষণে শব্দ ব্যবহারে লাগাম পরাতে চাইছে বিজেপি। নির্বাচনি প্রচারের ভাষণে ‘হিন্দু’, ‘মুসলমান’, ‘সাম্প্রদায়িক’-এর  মতো শব্দের বহুল ব্যবহার আদতে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে— নির্বাচনের আগে দলীয় মূল্যায়নে এমনই তথ্য উঠে এসেছে বিজেপির কাছে। তাই খানিকটা আচমকাই বোধোদয় হয়েছে বিজেপি নেতৃত্বের। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই কারণে বাড়তি সতর্কতা নিতে চাইছে গেরুয়া শিবির। এমনকি এব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হচ্ছে রাজ্যেও। বঙ্গ নেতৃত্বকে নির্বাচনি প্রচারে এহেন শব্দের বহুল ব্যবহারে আরও সাবধান হওয়ার বার্তাই দেওয়া হচ্ছে। 

Advertisement

তবে শুধুমাত্রই বঙ্গ নেতৃত্ব নয়। ভিন রাজ্যের যেসব শীর্ষ দলীয় নেতা বাংলায় বিজেপির তারকা প্রচারক হয়েছেন, তাঁদের একটি বড়ো অংশকেও এব্যাপারে সতর্ক করতে চাইছে কেন্দ্রীয় পার্টি। সূত্রের দাবি, দলীয় মূল্যায়নে উঠে এসেছে হিন্দু এবং সংখ্যালঘুদের মধ্যে ভেদাভেদ নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত কড়া মন্তব্য করছেন নেতারা। গোষ্ঠী সংঘর্ষ নিয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে তুলমূল্য আলোচনাও করা হচ্ছে। কিন্তু তুলনামূলকভাবে শান্তিপ্রিয় বাংলার মানুষ বারবার এমন ‘উত্তেজনাকর’ শব্দ এবং ভাষ্যে অস্বস্তিতে পড়ছেন। এর ফলে সঙ্গত কারণেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের আশঙ্কা, এর প্রভাব ভোট বাক্সেও পড়তে পারে। তাই সতর্ক থাকতে চাইছে তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ