Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

৪০ পড়ুয়া নিয়ে পথ চলা শুরু জয়জোহার স্কুলের

চা বাগানের পড়ুয়াদের শিক্ষার প্রতি ঝোঁক বৃদ্ধির উদ্দেশ্যে শনিবার খড়িবাড়ি ব্লকের মারুতি চা বাগানে চালু হল জয়জোহার স্কুল। বেসরকারি সংস্থার উদ্যোগ ও সরকারি সহযোগিতায় শুরু এই স্কুলের পথ চলা শুরু হল।

৪০ পড়ুয়া নিয়ে পথ চলা শুরু জয়জোহার স্কুলের
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: চা বাগানের পড়ুয়াদের শিক্ষার প্রতি ঝোঁক বৃদ্ধির উদ্দেশ্যে শনিবার খড়িবাড়ি ব্লকের মারুতি চা বাগানে চালু হল জয়জোহার স্কুল। বেসরকারি সংস্থার উদ্যোগ ও সরকারি সহযোগিতায় শুরু এই স্কুলের পথ চলা শুরু হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাধিপতি রোমারেশমী এক্কা, খড়িবাড়ি বিডিও দীপ্তি সাউ, বেঙ্গল চেম্বার্স অব কমার্সের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল। এদিন মাটিতে ত্রিপাল পেতে বসে পড়ুয়াদের ক্লাস নেন  জেলাশাসক। 
Advertisement
দুঃস্থ পরিবারগুলি সন্তানদের টিউশনের খরচ জোগাড় করতে পারে না। সেই সমস্ত পড়ুয়াদের পরিষেবা দিতেই এই উদ্যোগ। তাতে সবস্তরের পড়ুয়ারা পঠনপাঠনের সুযোগ পাবেন। এদিন এলাকার ৪০ পড়ুয়াকে নিয়ে পঠনপাঠন শুরু হয়। এজন্য মাসিক ২১০০ টাকার ভাতা বাবদ একজন শিক্ষক নিয়োগ করা হয়েছে। স্কুলের পাশাপাশি নিজস্ব এলাকায় শিক্ষকের গাইড পাবে পড়ুয়ারা। জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, আগামীদিনে আরও বিভিন্ন এলাকায় এই ধরনের স্কুল চালু হবে। শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাধিপতি রোমারেশমী বলেন, চা বাগানের শ্রমিকরা বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে খুব একটা নজর দিতে পারেন না। এতে অনেক পড়ুয়া পড়াশোনা থেকে দূরে সরে যায়। এমনকি ভুল পথে চলে যেতে পারে। এই ধরনের স্কুলে বাচ্চাদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। বেঙ্গল চেম্বার্স অব কমার্সের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল বলেন,  সরকারি স্কুল থাকার পরেও অনেক জায়গায় ড্রপআউট হয় শিক্ষার্থীরা। শিক্ষার প্রতি ঝোঁক বাড়াতে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় বাগানে বাগানে এই ধরনের স্কুল গড়ে উঠবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ