Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সোচ্চার বলিউডের ইরানি অভিনেত্রী

ইরানে আন্দোলন নিয়ে সরব ইরানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী এলনাজ নোরৌজি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আপনি মুসলিম হতে পারেন কিন্তু চরমপন্থী ইসলামবাদকে প্রত্যাখ্যান করতে পারেন।

সোচ্চার বলিউডের ইরানি অভিনেত্রী
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ইরানে আন্দোলন নিয়ে সরব ইরানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী এলনাজ নোরৌজি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আপনি মুসলিম হতে পারেন কিন্তু চরমপন্থী ইসলামবাদকে প্রত্যাখ্যান করতে পারেন। ধর্মবিশ্বাস আর মৌলবাদ এক জিনিস নয়। আমি জন্মসূত্রে মুসলিম, কিন্তু আমি ধর্মের নামে স্বৈরাচার বা অবিচারকে কখনওই সমর্থন করব না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মানবতা। ইরানিরা কোনো ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করছে না। তারা এমন শাসনব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করছে, যারা জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করার জন্য ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমরা সকল ধর্মকে সম্মান করি কিন্তু কোনও ধর্মের দ্বারা শাসিত হতে চাই না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ