Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রচার থেকে বাদ

আপত্তিকর মন্তব্যের জেরে ‘মিস্ট্রি’ সিরিজের প্রচার থেকে বাদ দেওয়া হল অভিনেতা রাম কাপুরকে।  সম্প্রতি মুম্বইয়ে এই সিরিজের প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন অভিনেত্রী মোনা সিং।

প্রচার থেকে বাদ
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০

আপত্তিকর মন্তব্যের জেরে ‘মিস্ট্রি’ সিরিজের প্রচার থেকে বাদ দেওয়া হল অভিনেতা রাম কাপুরকে।  সম্প্রতি মুম্বইয়ে এই সিরিজের প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন অভিনেত্রী মোনা সিং। সেখানে সাংবাদিকদের সামনে ‘গণধর্ষণ’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন রাম। পাশাপাশি যৌনতা নিয়েও নানারকম কথা বলেন অভিনেতা। এর জেরে বিতর্কে জড়ান তিনি। অভিনেতার এহেন মন্তব্যের জন্য অস্বস্তিতে পড়তে হয় নির্মাতাদের। তারপরই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল নির্মাতাদের তরফে। এই সিরিজের প্রচার থেকে বাদ দেওয়া হল অভিনেতাকে। মোনা একাই সমস্ত প্রচার অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানানো হয়েছে। তবে এ প্রসঙ্গে রাত পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা। চলতি মাসেই ওটিটিতে মুক্তি পাবে ‘মিস্ট্রি’ সিরিজটি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ