Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬

বাড়ি থেকেই বিনামূল্যে লাইফ সার্টিফিকেট জমার সুযোগ

ইপিএফ পেনশন গ্রাহকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা আরও সহজ এবং সরল করছে কেন্দ্র। এই লক্ষ্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (আইপিপিবি) সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছে ইপিএফও।

বাড়ি থেকেই বিনামূল্যে লাইফ সার্টিফিকেট জমার সুযোগ
  • ১৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফ পেনশন গ্রাহকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা আরও সহজ এবং সরল করছে কেন্দ্র। এই লক্ষ্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (আইপিপিবি) সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছে ইপিএফও। সোমবার ইপিএফও অছি পরিষদের বৈঠকেই এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশের প্রত্যন্ত এলাকায় বসবাস করলেও লাইফ সার্টিফিকেট জমা দিতে আর কোনও সমস্যায় পড়তে হবে না পেনশন প্রাপককে। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমে বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন তাঁরা। অছি পরিষদের বৈঠকে ইপিএফও সিদ্ধান্ত নিয়েছে, এহেন পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন ইপিএফ পেনশন প্রাপকরা। গ্রাহকের হয়ে প্রতি পরিষেবা পিছু ৫০ টাকা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক কর্তৃপক্ষকে মিটিয়ে দেবে ইপিএফওই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ