Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

৫ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সারপ্রাইজ ভিজিট

৫ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সারপ্রাইজ ভিজিট
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: বুধবার পলাশীপাড়া থানার গোপীনাথপুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সারপ্রাইজ ভিজিট করলেন তেহট্ট-২ ব্লকের জয়েন্ট বিডিও দুলালচন্দ্র পাল। তাঁর সঙ্গে ছিলেন গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিউর শেখ। প্রশাসন সুত্রে জানা গিয়েছে, এদিন আচমকা জয়েন্ট বিডিও গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের রানিনগর, গোপীনাথপুর ও রাধানগরের পাঁচটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভিজিটে যান। সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি এলাকার বাসিন্দাদের কাছে জানতে চান, খাবার ঠিক ভাবে দেওয়া হয় কি না। ছোটদের ঠিকঠাক লেখাপড়া হয় কি না। সেই সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছন কি না। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে খাবারের মান ঠিক আছে কিনা তাও দেখেন। গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিউর শেখ বলেন, এই ভাবে সরকারি আধিকারিকরা সারপ্রাইজ ভিজিট করলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ঠিক মতো খাবার যেমন দেবে, তেমন লেখাপড়াও হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ