Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার পরিযায়ী শ্রমিক বিতর্ক থামাতে চায় ওড়িশা, হলফনামা চাইল হাইকোর্ট

বাংলার পরিযায়ী শ্রমিক আটক বিতর্কে ইতি টানতে চাইছে ওড়িশা সরকার। বুধবার কলকাতা হাইকোর্টে ওড়িশার এজি পীতাম্বর আচার্য জানান, বাংলার কোনও পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করা হয়নি।

বাংলার পরিযায়ী শ্রমিক বিতর্ক থামাতে চায় ওড়িশা, হলফনামা চাইল হাইকোর্ট
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার পরিযায়ী শ্রমিক আটক বিতর্কে ইতি টানতে চাইছে ওড়িশা সরকার। বুধবার কলকাতা হাইকোর্টে ওড়িশার এজি পীতাম্বর আচার্য জানান, বাংলার কোনও পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করা হয়নি। ভারতের নাগরিক কি না, সেই সন্দেহ দূর করতেই তাঁদের আটক করা হয়েছিল। তবে এই বিষয়ে ওড়িশা সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশে দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। 

Advertisement

বাংলার পরিযায়ী শ্রমিকদের ওড়িশায় আটক করা হয়েছে কেন? জানতে চেয়েছিল হাইকোর্ট। তারই জবাবে ওড়িশার এজি বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, কাউকেই গ্রেপ্তার করা হয়নি।’ এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাহলে জানান, কতজন তামিল আর কতজন গুজরাতি ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন? কেন কেবল বেছে বেছে বাঙালিদেরকেই যাচাই করা হচ্ছে?’ এরপরে বাংলার তরফের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ওড়িশার এজি বলেন, ‘বাঙালিরা আমাদের প্রতিবেশী, বন্ধু এবং ভাই। এটা নিয়ে বিতর্ক তৈরি করবেন না। আমরা বাঙালি-বিদ্বেষী নই। ওড়িশায় বহু বাঙালি রয়েছেন। এমনকী, ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতিও গিয়েছেন বাংলা থেকে।’
বাংলার পরিযায়ী শ্রমিক আটক ইস্যুতে গত শুনানিতে হাইকোর্ট অনেকগুলি প্রশ্ন তুলেছিল। জানতে চেয়েছিল, কেন এবং কীসের ভিত্তিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? এই ব্যাপারে কোনও এফআইআর দায়ের করা হয়েছে কি? আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? এখন তাঁরা কোথায় রয়েছেন? এই ব্যাপারে ওড়িশার মুখ্যসচিবকে চিঠি লেখার জন্য এরাজ্যের মুখ্যসচিবকে বলেছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি ২৮ আগস্ট।

সম্পর্কিত সংবাদ