Bartaman Logo
১৬ জুন, ২০২৬

ভুবনেশ্বর এইমসে মহিলাকর্মীর যৌননিগ্রহ, ধৃত নার্সিং অফিসার

তুলকালাম ওড়িশার ভুবনেশ্বর এইমসে। মহিলাকর্মীর যৌননিগ্রহের অভিযোগে গ্রেপ্তার এক নার্সিং অফিসার। ধৃতের নাম নানুরাম চৌধুরী। এদিকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তার প্রতিবাদ ও  দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে হাসপাতালের মূল ফটকের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন মহিলা কর্মীরা।

ভুবনেশ্বর এইমসে মহিলাকর্মীর যৌননিগ্রহ, ধৃত নার্সিং অফিসার
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: তুলকালাম ওড়িশার ভুবনেশ্বর এইমসে। মহিলাকর্মীর যৌননিগ্রহের অভিযোগে গ্রেপ্তার এক নার্সিং অফিসার। ধৃতের নাম নানুরাম চৌধুরী। এদিকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তার প্রতিবাদ ও  দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে হাসপাতালের মূল ফটকের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন মহিলা কর্মীরা। 

Advertisement

পুলিস জানিয়েছে, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাসপাতালের অর্থোপেডিক বিভাগে। সেখানে কর্তব্যরত মহিলা অ্যাটেনডেন্টকে রাত সাড়ে ১২টা নাগাদ নার্সিং অফিসার ডাক্তারের চেম্বারে ডেকে পাঠান। চেম্বারে আসতেই ওই মহিলা কর্মীর যৌননিগ্রহ করেন অভিযুক্ত অফিসার। এরপর ওই মহিলা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে কর্তৃপক্ষের নির্দেশ মেনে খন্ডগিরি থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। নানুরামকে গ্রেপ্তার করে পুলিস। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান হাসপাতালের মহিলাকর্মী এবং নির্যাতিতার পরিজনরা।  চলতি মাসেই কলেজের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহের শিকার হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন এক ছাত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে উত্তাপ ছড়াল ভুবনেশ্বর এইমসে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ