Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

২০ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন

২০ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বৃহস্পতিবার সকালে কোচবিহারের ২০ নম্বর ওয়ার্ডে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল। মোট ৩৫ লক্ষ টাকা ব্যয়ে এই কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এর ফলে পুরসভার ২০, ৮ ও ১৭ নম্বর ওয়ার্ডের বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সুস্বাস্থ্য কেন্দ্রটির উদ্বোধন করেন। 
Advertisement
জানা গিয়েছে, এখানে সপ্তাহে ছয় দিন একজন চিকিৎসক বসবেন। রবিবার এটি বন্ধ থাকবে। কোচবিহার শহরে আগে থেকেই ৪ ও ১২ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র ছিল। আরও ছয়টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। এর মধ্যে ১১ নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রটির কাজ আগামী মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আরও চারটির কাজের টেন্ডার হয়েছে। সব ক’টি চালু হলে শহরে মোট আটটি সুস্বাস্থ্য কেন্দ্র হবে। পুরচেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এদিন ২০ নম্বর ওয়ার্ডে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। স্থানীয়রা সহ আশপাশের কয়েকটি ওয়ার্ডের মানুষ এর ফলে উপকৃত হবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ