Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

৮০০ কোটিতে তৈরি নেপালের উচ্চতম হোটেল আজ ধ্বংসস্তূপ

‘জেন জি’ বিদ্রোহে অগ্নিগর্ভ নেপাল! আম জনতার রোষের সামনে মাথা নুইয়েছে সরকার। চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী।  এরপরেই সরকারি প্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন, নেতা-মন্ত্রীদের বাসভবন থেকে শুরু করে একের পর এক বহুতলে আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা।

৮০০ কোটিতে তৈরি নেপালের উচ্চতম হোটেল আজ ধ্বংসস্তূপ
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

কাঠমাণ্ডু: ‘জেন জি’ বিদ্রোহে অগ্নিগর্ভ নেপাল! আম জনতার রোষের সামনে মাথা নুইয়েছে সরকার। চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী।  এরপরেই সরকারি প্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন, নেতা-মন্ত্রীদের বাসভবন থেকে শুরু করে একের পর এক বহুতলে আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা। আর তার জেরেই নেপাল হারিয়েছে তার অনন্য এক সম্পদ— ‘হিল্টন কাঠমাণ্ডু’। বিক্ষোভের আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে এভারেস্টের দেশের উচ্চতম বিলাসবহুল হোটেলটি। এখন আশপাশে পড়ে শুধু ঠান্ডা ছাই। ‘হিল্টন কাঠমাণ্ডু’ পুড়ছে,.. সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন এই হোটেল বিক্ষোভের আগুনে পুড়ল? সম্প্রতি এই বিলাসবহুল হোটেলের বেশিরভাগ মালিকানা প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দৈউবার ছেলে ও তাঁর স্ত্রী তথা নেপালের বিদেশমন্ত্রী আর্জু রানা দেউবা সম্প্রতি কিনেছেন বলে খবর রটেছিল। এর জেরেই হামলা বলে মনে করা হচ্ছে। ২০১৬ সালে শুরু হয়েছিল হোটেলের নির্মাণকাজ। হোটেলটিকে আন্তর্জাতিক মাত্রা দেওয়াই ছিল মূল লক্ষ্য। তবে বছরের পর বছর নানা সমস্যা দেখা দেয়। করোনা পরিস্থিতির জেরে কাজে দেরিও হয়। শেষপর্যন্ত প্রায় সাত বছরের প্রচেষ্টায় ৮০০ কোটি টাকা খরচে নির্মিত হয় হোটেলটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ