Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোর তিনদিন রাস্তায় অতিরিক্ত ৩০টি বাস নামাচ্ছে এনবিএসটিসি

সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পুজো দেখে বাড়ি ফিরতে পারেন তারজন্য অতিরিক্ত ৩০টি বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

পুজোর তিনদিন রাস্তায় অতিরিক্ত ৩০টি বাস নামাচ্ছে এনবিএসটিসি
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পুজো দেখে বাড়ি ফিরতে পারেন তারজন্য অতিরিক্ত ৩০টি বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। জেলা সদর, মহকুমা শহর থেকে পুজো দেখে অপেক্ষাকৃত গ্রামীণ এলাকায় ফিরে যেতে বিভিন্ন রুটে রাতের দিকে এই বাসগুলির চালানো হবে। 

Advertisement

এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, সপ্তমী, অষ্টমী ও নবমীতে অতিরিক্ত বাস চালানো হবে। রাতের দিকে এই বাসগুলি বিভিন্ন রুটে চলবে। কলকাতাগামী মোট আটটি বাস চলছে। শিলিগুড়িতে আমরা বয়স্কদের পুজো ঘোরার ব্যবস্থা করেছি। টিকিট কেটেই তাঁরা এসি ও নন এসি বাসে এই পরিষেবা পাবেন। 
এবার কর্মী সংকটের কারণে নিগম ‘সবুজের পথে হাতছানি’ প্যাকেজ ট্যুরের ব্যবস্থা এখনও করে উঠতে পারেনি। তাই নিগম চাইছে পুজোর ব্যস্ততা কাটলে এই প্যাকেজ ট্যুর চালু করতে। তাই লক্ষ্মীপুজোর পর থেকে শুরু হচ্ছে নিগমের প্যাকেজ ট্যুর সবুজের পথে হাতছানি। এবার সবুজের পথে হাতছানি প্যাকেজ ট্যুরের বাসগুলি ছাড়বে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার থেকে। একএকটি ট্যুরে ডুয়ার্সের প্রায় পাঁচ-ছ’টি করে  জায়গা ঘুরে আসতে পারবেন পর্যটকরা। পুজো শেষ হলেও এই মরশুমে বহু মানুষ ডুয়ার্স ট্যুরে আসেন। কলকাতা বা অন্য কোনও জায়গার পর্যটকরা যেমন  থাকেন তেমনই স্থানীয় বহু মানুষও এই প্যাকেজ ট্যুরের মাধ্যমে প্রতিবছর ডুয়ার্সে বেড়াতে যান। নিগমের চেয়ারম্যান বলেন, লক্ষ্মীপুজোর পর থেকে সবুজের পথে হাতছানি প্যাকেজ ট্যুরের মাধ্যমে ডুয়ার্সের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যাবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ