Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ নাবালক উদ্ধার

৩ নাবালক উদ্ধার
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: হরিণঘাটার দাসবেড়িয়া এলাকা থেকে নিখোঁজ হয়ে যাওয়া তিনজন নাবালককে বুধবার রাতে উদ্ধার করেছে পুলিস। তারা পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি পেয়ে পুলিস তদন্ত শুরু করে। পরে বারাসত রেল স্টেশন থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিস ওই নাবালকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, তাদের জামাকাপড়ের ব্যবসা করার লক্ষ্য ছিল। এজন্য তারা শিয়ালদহ স্টেশন যাচ্ছিল জামাকাপড় কিনতে। এরপর তাদেরকে হরিণঘাটায় ফিরিয়ে আনা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ