Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

৫০০ মিটার রাস্তা পাকা করার দাবি হরসুরায়

৫০০ মিটার রাস্তা পাকা করার দাবি হরসুরায়
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তপন: তপনের হরসুরা গ্রাম পঞ্চায়েতের গন্দিহার মোড় থেকে বর্মাতলি পর্যন্ত ৫০০ মিটার কাঁচা রাস্তা পাকা করার দাবি উঠেছে। অবিলম্বে রাস্তাটি ঢালাইয়ের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। গন্দিহার, পূর্ব হরসুরা, বর্মাতলি সহ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা। রাস্তা সংস্কারে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধান মঞ্জুয়ারা বিবি বলেন, রাস্তার বিষয়টি মন্ত্রী বিপ্লব মিত্রকে জানিয়েছি। আশা করছি, কয়েক মাসের মধ্যেই রাস্তাটি পাকা হয়ে যাবে। পূর্ব হরসুরার বাসিন্দা অমল টোপ্পো ও রমেন টোপ্পো বলেন, এই রাস্তা দিয়ে আমাদের কয়েক হাজার মানুষের যাতায়াত। জন্ম থেকেই আমরা দেখছি রাস্তাটি কাঁচা। বেশকিছু দিন আগে আমাদের এলাকায় এসেছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র। মন্ত্রীকে রাস্তার সমস্যার কথা জানালে তিনি রাস্তাটি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে এখনও রাস্তাটি পাকা করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
হরসুরায় এই রাস্তাটি পাকা করার দাবি উঠেছে।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ