নয়াদিল্লি (পিটিআই): উৎসব মরশুমের চাহিদা ইন্ধন জোগাল শিল্পের চাকায়। কয়েকমাস ঝিমিয়ে থাকার পরে বাড়ল শিল্পোৎপাদন সূচক। গত নভেম্বরে তা বেড়ে হয়েছে ৫.২ শতাংশ। যা গত ৬ মাসের মধ্যে সবথেকে বেশি।
Advertisement
যদিও কলকারখানার উৎপাদন এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৪.১ শতাংশ হারে বেড়েছিল। তার আগের বছরের উল্লিখিত সময়ে তা ছিল ৬.৫ শতাংশ।এদিকে, ভারতের অর্থনীতির গতিমুখ নিয়ে তেমন আশার কথা শোনাতে পারল না রাষ্ট্রসঙ্ঘ। চলতি ২০২৫ সালে দেশের জিডিপি বৃদ্ধির হার ৬.৬ শতাংশ দাঁড়াতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে তারা। যা গত বছরের তুলনায় ২০ বেসিস পয়েন্ট কম। বুধবার ‘বিশ্বের আর্থিক পরিস্থিতি ও সম্ভাবনা ২০২৫’ শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘ। সেখানে জনানো হয়েছে, এবছর বিশ্বের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াতে পারে ২.৮ শতাংশ। বিগত দু’বছর যা একই ছিল। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি চীন ও আমেরিকায় এবছর মন্থর আর্থিক বৃদ্ধির পূর্বাভাস
দেওয়া হয়েছে এই রিপোর্টে। চীনের ক্ষেত্রে জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৪.৮ শতাংশ।
দেওয়া হয়েছে এই রিপোর্টে। চীনের ক্ষেত্রে জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৪.৮ শতাংশ।



