নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষ, অর্থাৎ ২০২৪-২৫ সালের শেষ তিন মাসে কোন রাজ্য বাজার থেকে কত টাকা ঋণ নিতে পারে, তার রুটিন প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক। সেখানে তারা জানাচ্ছে, আগামী মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ ৫৮ হাজার কোটি টাকা ঋণ নেবে। সবক’টি রাজ্য মিলিয়ে ঋণের অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ৪ লক্ষ ৭৪ কোটি টাকা। আগামী তিন মাসে বাজার থেকে ১২ দফায় ঋণ নেবে বাংলা। ঋণের অঙ্ক ৪ হাজার ৫০০ কোটি থেকে ৫ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে। প্রথমবার ঋণ নেওয়া যাবে আগামী ৭ জানুয়ারি।



