Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

১০ মার্চ ‘মক অকশন’, বৈঠকে কমিটি

চা নিলামের প্রস্তুতি শুরু হয়ে গেল জলপাইগুড়িতে। ১০ মার্চ ‘মক অকশন’। সোমবার বৈঠকের পর এমনটাই জানিয়েছেন নর্থবেঙ্গল টি অকশন কমিটির ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সি গুপ্ত। এদিন স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করে নর্থবেঙ্গল টি অকশন কমিটি

১০ মার্চ ‘মক অকশন’, বৈঠকে কমিটি
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চা নিলামের প্রস্তুতি শুরু হয়ে গেল জলপাইগুড়িতে। ১০ মার্চ ‘মক অকশন’। সোমবার বৈঠকের পর এমনটাই জানিয়েছেন নর্থবেঙ্গল টি অকশন কমিটির ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সি গুপ্ত। এদিন স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করে নর্থবেঙ্গল টি অকশন কমিটি। বৈঠকে চায়ের ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্রোকাররা। বৈঠকে যোগ দেন উত্তরবঙ্গের বটলিফ ফ্যাক্টরি মালিকদের সংগঠনের সভাপতি সঞ্জয় ধানুটি। তিনি বলেন, ভালো দাম পেলে বটলিফের চা এখানে অবশ্যই নিলামের জন্য আসবে। 
Advertisement
এদিনের বৈঠকের পর জানানো হয়েছে, অন্য টি অকশন সেন্টারে যে সুবিধা নেই, সেই সুবিধা দিয়েই জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রটিকে জনপ্রিয় করার চেষ্টা চলছে। আর তা হল বিশেষ ছাড়। শিলিগুড়িতে ওয়্যারহাউসে আসার পর সেই চা নিলাম হতে ২১ দিন সময় লেগে যায়। কিন্তু জলপাইগুড়িতে ১১ দিনের মধ্যে চা নিলাম হয়ে যাবে। তাছাড়া যে ক্রেতা সাতদিনের মধ্যে পেমেন্ট করবেন, তিনি চায়ের দামে ২ শতাংশ ছাড় পাবেন। নিলামের ১৪ দিনের মধ্যে পেমেন্ট করলে ১ শতাংশ ছাড় পাবেন। দশ বছর বন্ধ থাকার পর ৩১ জানুয়ারি থেকে জলপাইগুড়িতে চা নিলাম শুরু হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ