Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নাচের দৃশ্যে মৌনী

দক্ষিণী তারকা চিরঞ্জীবীর ছবিতে যোগ দিলেন অভিনেত্রী মৌনী রয়। ‘বিশ্বম্বরা’ নামক এই ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্যে দেখা যাবে মৌনীকে।

নাচের দৃশ্যে মৌনী
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দক্ষিণী তারকা চিরঞ্জীবীর ছবিতে যোগ দিলেন অভিনেত্রী মৌনী রয়। ‘বিশ্বম্বরা’ নামক এই ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্যে দেখা যাবে মৌনীকে। সোশ্যাল ফ্যান্টাসি ঘরানার এই ছবিটি চিরঞ্জীবীর কেরিয়ারের অন্যতম বড় ছবি। সেখানে মৌনীর নাচের দৃশ্যটি গুরুত্বপূর্ণ, জানিয়েছেন নির্মাতারা। বর্তমানে বিগ বাজেটের ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্য থাকা ট্রেন্ডে রয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক ছবিতে এই ট্রেন্ড অনুসরণ করা হয়েছে। শোনা যাচ্ছে, শীঘ্রই মৌনীর নাচের দৃশ্যের শ্যুট করবেন নির্মাতারা। এই সিনেমার হাত ধরেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করবেন নায়িকা। চিরঞ্জীবীর ছবি ঘিরে দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। মৌনীর উপস্থিতি সেই উন্মাদনার পালে হাওয়া দেবে বলেই মত সংশ্লিষ্ট মহলের। ছবির শ্যুটিং প্রায় শেষের পথে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। মৌনী অভিনীত বিশেষ দৃশ্যের শ্যুট হয়ে গেলেই ছবিটি মুক্তি পাববে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ