Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইনি জটিলতায় আটকে রয়েছে টাকা, শ্রীরামপুরের উদ্বেগ বাড়াচ্ছে গঙ্গাভাঙন

সেচদপ্তর পরিদর্শন করে গিয়েছিল দফায় দফায়। তৈরি হয়েছিল গঙ্গাভাঙন রোধের প্রকল্পও। প্রকল্প রাজ্য সরকারের ছাড়পত্রও পায়।

আইনি জটিলতায় আটকে রয়েছে টাকা, শ্রীরামপুরের উদ্বেগ বাড়াচ্ছে গঙ্গাভাঙন
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সেচদপ্তর পরিদর্শন করে গিয়েছিল দফায় দফায়। তৈরি হয়েছিল গঙ্গাভাঙন রোধের প্রকল্পও। প্রকল্প রাজ্য সরকারের ছাড়পত্রও পায়। কিন্তু আইনি জটিলতায় পরে তা আটকে যায়। আর তারজেরেই ভাঙনের দাপট বাড়ছে শ্রীরামপুরে। অভিযোগ, সময় মতো পদক্ষেপ না হওয়ায় ভাঙন ক্রমশ ছড়াতে শুরু করেছে। সম্প্রতি শ্রীরামপুরের নেহরুনগর এলাকায় গঙ্গার পাড়ে সেচদপ্তরের তৈরি করা গার্ড ওয়াল সংলগ্ন রাস্তায় বিরাট ধস নেমেছে। তাতে আতঙ্কের বহর বেড়েছে। যদিও ভাঙন রোধে প্রকৃত কাজ করে শুরু হবে, সেই প্রশ্নের মেলেনি।

Advertisement

শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য তথা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ সিং (পাপ্পু) বলেন, গঙ্গাভাঙন নিয়ে ২০২২ সাল থেকে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। সেচদপ্তর দু’দফায় পরিস্থিতি দেখে গিয়েছিল। প্রকল্প অনুমোদন হওয়ার পরেও আইনি জটিলতায় তা আটকে যায়। আমরা বর্তমান পরিস্থিতি রাজ্য সরকারকে জানিয়েছি। আশা করছি দ্রুত পদক্ষেপ হবে। যদিও পুরকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যেই গঙ্গার ঘাটগুলিতে ভাঙন প্রতিরোধের পদক্ষেপ শুরু হয়েছে। তবে সেই কাজ কেএমডিএ করছে।২০২২ সালে গঙ্গাভাঙন নিয়ে রাজ্য সরকার পদক্ষেপ করেছিল। সেচদপ্তর বিশেষজ্ঞ দল নিয়ে পরিদর্শন চালায়। ২০২৪ সালের শেষদিকেও পরিদর্শন হয়। কিন্তু বাস্তবে সেচদপ্তর কোনও কাজ শুরু করেনি। অভিযোগ, তাতেই শহরের একাধিক জায়গায় ভাঙনের তীব্রতা বেড়ে গিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ