Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সুশীলার সঙ্গে কথা মোদির, দিলেন পাশের থাকার বার্তা

নেপালের শান্তি ও স্থিতিবস্থা ফেরাতে পূর্ণ সমর্থন রয়েছে ভারতের। প্রতিবেশী দেশকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি জেন জি বিক্ষোভের জেরে গদি উল্টে গিয়েছে নেপালে।

সুশীলার সঙ্গে কথা মোদির, দিলেন পাশের থাকার বার্তা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নেপালের শান্তি ও স্থিতিবস্থা ফেরাতে পূর্ণ সমর্থন রয়েছে ভারতের। প্রতিবেশী দেশকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি জেন জি বিক্ষোভের জেরে গদি উল্টে গিয়েছে নেপালে। গত ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন কে পি শর্মা ওলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশীলা কারকি। বৃহস্পতিবার তাঁর সঙ্গে এই প্রথম টেলিফোনে কথা বললেন মোদি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সুশীলার সঙ্গে কথা বলার সময় নেপালে সাম্প্রতিক হিংসায় প্রাণহানির জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। সম্প্রতি সেদেশে বিক্ষোভ ও সংঘর্ষে প্রাণহানির জন্য সমাবেদনা জানিয়েছি। নেপালের শান্তি, স্থিতিবস্থা ফেরাতে ভারতের অবিচল সমর্থন রয়েছে।’ পাশাপাশি আজ, শুক্রবার নেপালের জাতীয় দিবস উপলক্ষ্যে সেদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান মোদি। গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন সুশীলা। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরেই ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন তিনি। গত ১৩ সেপ্টেম্বর মণিপুরের সভা থেকে পাল্টা সুশীলাকে ধন্যবাদ জানান মোদি। বলেছিলেন, ভারত ও নেপাল একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। ভবিষ্যতে দু’দেশ একসঙ্গে এগিয়ে যাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ