Bartaman Logo
৯ জুন, ২০২৬

৪টি গাড়িতে আলাদা আলাদা জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ২ অভিযুক্ত

গাড়িতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভোপালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে ওই নাবালিকাকে অপরহণ করে দুই যুবক।

৪টি গাড়িতে আলাদা আলাদা জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ২ অভিযুক্ত
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

ভোপাল, ১৩ ফেব্রুয়ারি: গাড়িতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভোপালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে ওই নাবালিকাকে অপরহণ করে দুই যুবক। এরপর ৪টি গাড়িতে করে চারবার আলাদা আলাদা জায়গায় তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয় ধর্ষণের ভিডিও করে নাবালিকাকে ভয়ও দেখায় অভিযুক্তরা। এমনকী ব্ল্যাকমেলও করা হয়। 

Advertisement

সূত্রের খবর, গত ১ ফেব্রুয়ারি টিউশন থেকে বাড়ি ফিরছিল ওই একাদশ শ্রেণীর ছাত্রী। তখন নাবালিকাকে অভিযুক্ত আসিফ আলি এবং মাজ খান জোর করে তাদের গাড়িতে তুলে নেয়। এরপর চার জায়গায় গণধর্ষণ করার পাশাপাশি ভিডিও তুলে নেয় অভিযুক্তরা। নাবালিকা গুরুতর অসুস্থ অবস্থায় কোনওরকমে বাড়ি ফিরে আসে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করে তার পরিজনেরা। থানায় অভিযোগ জানানো হয়। তদন্ত শুরু করে পুলিশ। এরপর গত ৮ ফেব্রুয়ারি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। লুকিয়া রাখা গাড়িগুড়িও সেহোর গ্রাম থেকে উদ্ধার করা হয়। তদন্ত স্বার্থে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ