Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রেম করছেন মেরিল

অভিনেত্রী মেরিল স্ট্রিপ প্রেম করছেন। বন্ধু তথা সহ অভিনেতা মার্টিন শর্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সদ্য তাঁদের এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে এই খবর দিয়েছেন।

প্রেম করছেন মেরিল
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অভিনেত্রী মেরিল স্ট্রিপ প্রেম করছেন। বন্ধু তথা সহ অভিনেতা মার্টিন শর্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সদ্য তাঁদের এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে এই খবর দিয়েছেন। শোনা যাচ্ছে, ‘অনলি মার্ডরস ইন দ্য বিল্ডিং’ সিরিজে অভিনয় করছেন দুই তারকাই। এর তৃতীয় সিজনের শ্যুটিং চলাকালীন তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। দু’জনের পরিবারের মধ্যেও সখ্যতা রয়েছে। এবার নতুন সম্পর্কের পথে পা বাড়ালেন দুই শিল্পী। উল্লেখ্য, আগে ‘দ্য গডফাদার’ খ্যাত জন ক্যাজেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মেরিল। ক্যান্সারে মৃত্যু হয় জনের। তারপর ডন গামারের সঙ্গে বিয়ে করেছিলেন তিনি। ২০১৭ সালে সেই বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসেন মেরিল। এদিকে, মার্টিনের স্ত্রী ন্যান্সি ডোলম্যানের মৃত্যু হয়েছে ২০১০ সালে। দুই তারকা কবে নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন, তার অপেক্ষায় অনুরাগীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ